পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তির অন্যতম। স্পর্শকাতর এই অঙ্গন নিয়ে কোন ধরনের অব্যবস্থপনা, সমন্বয়হীনতা দেশের জন্য কখনো সুফল বয়ে আনবেনা। বিগত কয়েকদিনের ঘটনার প্রবাহে সামাজিক যোগাযোগ মাধ্যম আলোচনা সমালোচনায় সরগরম। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহবায়ক সালাউদ্দিন সাকিব- প্রধানমন্ত্রী ও বিজিএমইএ প্রেসিডেন্ট রুবানা হক এর প্রতি খোলা চিঠি প্রকাশ করে। যা পাঠাকের সমিপে হুবুহু প্রকাশ করা হল:
প্রধানমন্ত্রী সমিপে তিনি লিখেন,
“মাননীয় প্রধানমন্ত্রী , আপনার কাছে আবেদন — লুটেরাদের বিরুদ্ধে আরো কঠোর হোন। সেমি কারফিউ কিংবা প্রয়োজনে জরুরি অবস্থা দিন। গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের মাঠে নামিয়ে সারা দেশকে যারা ঝুঁকির মধ্যে ফেললো, লুটেরা ধনিক গোষ্ঠী, মজুদদার কালোবাজারিদের হাত থেকে মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশকে বাঁচান । আপনার ঘোষিত প্রণোদনা সুফল যাতে স্টেকহোল্ডাররা ঠিকমতো পান, দেশকে অস্থির করে তোলার ষড়যন্ত্রকারীরা যাতে সফল না হয়, সেই লক্ষ্যে জনস্বার্থে শুধুই মানবিক আচরন নয়, আপনার আরও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছি। আপনার দৃঢ় পদক্ষেপের ছায়াতলেই আসুক এই নতুন যুদ্ধ জয়।”
বিজিএমইএ প্রেসিডেন্ট রুবানা হক এর প্রতি তিনি লিখেন,
“ম্যাডাম, সকালে ঘুম থেকে উঠেই টিভির পর্দায় বন্ধ কারখানার সামনে হাজার হাজার পোশাকশ্রমিকদের অসহায় মুখ দেখে নিজেকে ঠিক রাখতে পারছি না । বিশ্বব্যাপী করোনা বিপর্যয়ের এমন কঠিন সময়ে আপনার নেতৃত্বাধীন বিজিএমইএ’র অপরিকল্পিত, অগোছালো এবং অমানবিক সিদ্ধান্ত আজ দেশের জনগণকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে।
বেতন পাওয়ার আশায় যারা সকল নিয়ম কানুনের তোয়াক্কা না করে অসহনীয় দুর্ভোগ পোহানোর পর দূর-দূরান্ত হতে কারখানার সামনে হাজির হয়েছে, তাদের দায়-দায়িত্ব একান্তই আপনার। এ দায়িত্ব আপনি কখনোই এড়াতে পারেন না । আপনার গার্মেন্টস মালিকদের বলুন, তাদের নিয়ন্ত্রণাধীন শ্রমিকদের ভরণপোষণ নিশ্চিত করতে । আপনারা সরকারের কাছে ভিক্ষা চাইবেন আর শ্রমিকরা আপনাদের কাছে তাদের অধিকার চায়। তাই এ মুহূর্তে আপনার কাছে আমাদের দাবী হল….
পোশাকশ্রমিকদের চাল ডাল এর যোগান দিন। তারা যেন ঘরে থাকে সেটা নিশ্চিত করুন।
কারখানার সামনে হাজার হাজার পোশাক শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করুন।
অবিলম্বে তাদের বেতনভাতার ব্যবস্থা করুন। 👍দয়া করে জাতির কাছে ষড়যন্ত্রকারী ও ব্যর্থ নেতৃত্বের দৃষ্টান্ত হবেন না ।
নয়তো অবিলম্বে পদত্যাগ করুন….”























