২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশের সাথে বন্দুক যুদ্ধে কমিউনিস্ট পার্টির এক নেতা নিহত।

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে বাদশা হোসেন নামের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক নেতা নিহত হয়েছে। সোমবার রাত ২ টার দিকে উপজেলার তেতুলিয়া ব্রীজ নামক স্থানে এ ঘটনা ঘটে। সে একই উপজেলার জোড়াপুকুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, হরিনাকুন্ডু থানা পুলিশের একটি টহল দল তেতুুলিয়া এলাকায় টহলের জন্য যায়। সেখানে পৌছালে সন্ত্রাসীরা পুলিশের গাড়ী লক্ষ্য করে বেশ কয়কে রাউন্ড গুলি ছোড়ে। আত্নরর্ক্ষাথে পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ২০ মিনিটি গুলি বিনিমিয় হয়। শেষে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেেক গুলবিদ্ধি এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনাস্থল থেকে ১ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত করে। নিহতের নামে হরিণাকুন্ডুসহ বিভিন্ন থানায় ১০ টির অধিক মামলা রয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ