নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ৬ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।রাজধানীর পুরান ঢাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন- সাজ্জাদুল আলম মুক্তি (৪৬), মেসবাহ-উর রহমান প্রদীপ (৩৭), বাশার (৩৭), আশরাফ (৩৫), আজিজ ওরফে বাবু (৩৬) এবং শফিক ওরফে পলাশ ওরফে বিজয় (৩৫)।
মঙ্গলবার রাতে কোতোয়ালি থানা এলাকার জিন্দাবাহার পার্ক এলাকায় অভিযান চালিয়ে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে প্রদীপ কুষ্টিয়ার মিরপুর ফায়ার সার্ভিসের গাড়ি চালক। তাদের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়।এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 10



















