পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী

ইউসুফ পাটোয়ারি, খাগড়াছড়ি জেলা প্রতনিধি :

পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আর স্থানীয়দের আন্তরিক সহযোগিতাই এ প্রক্রিয়াকে ত্বরন্বিত করতে পারে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির সবুজ পাহাড়ে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামরুজ্জামান।

সকালে জেলার লক্ষীছড়ি সেনা জোনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি পার্বত্য অঞ্চলের শান্তি বিনষ্টকারীদের উস্কানিতে সাড়া না দিয়ে জাতিগত ভেদাভেদ ভুলে পরস্পরের প্রতি সহানুভুতিশীল হয়ে পাহাড়ের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাবাহিনীকে সহযোগীতা করার জন্য স্থানীয়দের প্রতি আহবান জানান।

এসময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মুহাম্মদ নুরুল আমিন, জোনের উপ-অধিনায়ক মেজর ফারুকী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রে¤্রচাই চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান, ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু, থানার অফিসাার ইনচার্জ মো: আব্দুর রকিব, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন ব্যাপারী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজেন্দ্র চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থত ছিলেন।

এর আগে রিজিয়ন কমান্ডার কৃষকদের মাঝে কৃষি উপকরণ, স্থানীয় ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী, ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে বই, বিদ্যালয়ের জন্য আসবাপত্র, গরীব ও অসহায়দের মাঝে ঢেউ টিন ও অসুস্থ্য রোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ