১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাহাড়ের জঙ্গলে বৃদ্ধার লাশ উদ্ধার

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে সেনোয়ারা বেগম নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে ক্যাম্পাসের ফরেস্ট্রি ইনস্টিটিউটের পানির পাম্পের পেছনের টিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধার গ্রামের বাড়ি রাউজান উপজেলার দক্ষিণ গহিরা এলাকায়।

হাটহাজারী থানা ওসি বেলাল জাহাঙ্গির বলেন, সেনোয়ারা মানসিক প্রতিবন্ধ ছিলেন। তিন চার দিন আগে তিনি বাসা থেকে বের হন। ধারণা করা হচ্ছে, পাহাড়ি এলাকা হওয়ায় শীতের কারণে তার মৃত্যু হয়েছে। লাশের ময়না তদন্ত করার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানতে পারব। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ