ইউসুফ পাটোয়ারি, খাগড়াছড়ি জেলা প্রতনিধি:
কম্বল বিতরণ করলো পার্বত্য জেলা পরিষদ। পাহাড়ের প্রত্যন্ত এলাকায় বসবাসরত দরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য জেলা পরিষদ। প্রচন্ডশীতে কাবু-অসহায় দরিদ্র মানুষের কাছে গিয়ে বাড়ি বাড়ি শীতের কম্বল নিয়ে সামান্য উষ্ণতা তা দিতে ছুটে যাচ্ছে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও পরিষদ সদস্যরা ।
আজ রবিবার বিকালে পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে জেলার প্রত্যন্ত গ্রাম নুনছড়ি, গামারীঢালা, থলিপাড়া, নুনছড়ি হেডম্যানপাড়া, মাইসছড়িস্কুলপাড়া, বিজিতলা বাজার, নুনছড়ি কংজয়পাড়া এলাকায় দুই শতাধিক নারি পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিউটি রাণী ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি ১নং ইউনিয়ন পরিষদের সদস্য জ্ঞ্যান দত্ত ত্রিপুরা, রহিময় চাকমা উপস্থিত ছিলেন।
























