২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল শতাধিক ট্রেন যাত্রী

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি :

চার লাইনের জংশন দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনের ৩নং প্লাটফরম সংলগ্ন মিটারগেজ রেললাইনে একটি ট্রলী দাঁড়িয়ে থাকাকালীন একই লাইনে পঞ্চগড় থেকে আসা যাত্রীবাহী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনটি তার স্ববেগে প্লাটফরমে প্রবেশেন সময় প্লাটফরর্মে অবস্থানরত ও ট্রেন যাত্রীদের চিৎকারে ড্রাইভার তাৎক্ষনিক যাত্রীবাহী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনটির ব্রেক কষে থামিয়ে দিলে ট্রেনটি বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ।

মঙ্গলাবার বিকেল ৫টা ৪৫মিঃ এ ঘটনা ঘটে। পার্বতীপুরে সুইচ কেবিনে কর্মরত মাষ্টারের গাফিলতি ছিল বলে স্থানীয় রেল কর্মচারীরা মনেকরেছেন। মঙ্গলবার বিকেলে যাত্রীবাহী কাঞ্চন এক্সপ্রেস ট্রেন পঞ্চগড় থেকে দিনাজপুর হয়ে পার্বতীপুরে রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এর কিছুক্ষন আগে একই রেলপথে চিরিরবন্দর থেকে পশ্চিমজোনের মহাব্যবস্থাপককে নিয়ে একটি ট্রলী এসে পার্বতীপুর সুইচ কেবিনের সামনে অবস্থান করছিল। পশ্চিমজোনের মহাব্যবস্থাপক ট্রলী থেকে নেমে রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর ট্র্রেনে আরোহন করেন।

এব্যাপারে সুইচ কেবিনে কর্মরত চুক্তিভিত্তিক মাষ্টার আব্দুল হাকিম এর নিকট জানতে চাইলে বলেন, জিএমকে নিয়ে ট্রলীটি পার্বতীপুর রেল স্টেশনে এসে পৌছার পরেই কাঞ্চন এক্সপ্রেস ট্রেন পার্বতীপুর স্টেশনে প্রবেশ করছিলো। শেষ পর্যন্ত ৫০গজ দূরে যাত্রীবাহী যাত্রীবাহী কাঞ্চন এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে পড়ে বলে তিনি উল্লেখ করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ