পাকিস্তান সফর ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি।
এদিকে নিরপত্তার ঝুকির কারণে পাকিস্তান সফরে যেতে চাচ্ছে না মুশফিক। গত বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচককে ফোন করে জানান যে পাকিস্তান সফরে সে যেতে চান না। তবে তার বাবা ভারত সফরের আগে জানিয়েছিলেন বিপিএলের পরই মুশফিক বিশ্রামে যাওয়ার কথা।
মুশফিক রহিম গণমাধ্যমকে আরো জানান, বিসিবিকে এ মর্মে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন এবং তা গৃহীত হয়েছে বলে জানিয়েছেন।
অন্য দিকে নিষেধাজ্ঞার কারণে নাই বাংলাদেশের টি-টুয়েন্টি স্পেশালিস্ট ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তবে এই সফরে টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো রাজি হলেও অন্যরা যাচ্ছেন না স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি, ফিল্ডিং কোচ রায়ান কুক, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন এবং কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাসন চন্দ্রশেখরন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান।
আলোচনা পর্যালোচনা যাইহোক পাকিস্তান সফরে পেস বোলিংয়ে নতুন চমক বিসিবির। তিনি ঢাকা প্লাটুনের হয়ে ১৩ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। সিলেটে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩২ রানে ৪ উইকেট নিয়েছিল সেটা ছিল তার বেস্ট বোলিং ফিগার। বোলিংয়ে কিছু বৈচিত্র্য থাকলেও হাসান মাহমুদ সবচেয়ে বেশি বিস্মিত করেছে তার গতি দিয়ে তাই বিসিবির নজরে পড়ে। তার গতি ছিল সর্বোচ্চ ঘণ্টায় ১৪২.৪০ কিলোমিটার।
বাংলাদেশ:মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, হাসান মাহমুদ।
এমটিএ




















