পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্প

পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বিকালে দেশটির বেলুচিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়। এসময় বেলুচিস্তানের অধিকা্ংশ অঞ্চল প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতংকিত হয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে ভূমিকম্পে কেউ হতাহত হননি।

দেশটির কোয়েত্তা, চামান এবং পিসিনেও এ কম্পন অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটি সকাল ১১ টা ৫৯ মিনিটে হয় যার কেন্দ্র ছিল মাটির ১০ কিলোমিটার নিচে। এরপর বিকালে আবারো ভূমিকম্প হয়। এসময় ভূমিকম্পটির কেন্দ্র ছিল ৪৯ কিলোমিটার গভিরে। উভয় ভূমিকম্পেরই উপকেন্দ্র ছিল চামানে।

এ বছর জানুয়ারিতে দেশটির শীর্ষ আবহাওয়াবিদ ড. গোলাম রসূল বলেছিলেন, “আমাদের দেশ ভূমিকম্প প্রবন অঞ্চলে অবস্থিত কিন্তু এটি দেশের জন্য বড় হুমকি নয়।”

পাকিস্তান হিমালয়ের পাদদেশ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। এ কারণে শুধূ দেশটির হিমালয়ের নিকটবর্তী অঞ্চলগুলোই উচ্চ ঝুকিতে আছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ