২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাওলি’র স্বীকারোক্তি: ‘বেডরুম থেকে মৈনাকের সঙ্গে আমার জার্নি শুরু’

না! কোনও গসিপ নেই এর মধ্যে। কোনও রহস্যও নেই। পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে পাওলির জার্নি শুরু হয়েছিল ‘বেডরুম’ ছবি দিয়ে। পুজোয় মুক্তি পাবে মৈনাক-পাওলি জুটির তৃতীয় ছবি ‘চলচ্চিত্র সার্কাস’।
পাওলি জানালেন, নাম থেকেই বোঝা যাচ্ছে এ ছবি ডার্ক কমেডির। একটা ছবি তৈরি করতে বাস্তবে যে চরিত্রদের প্রয়োজন হয়, এই ছবিতে সে সব চরিত্রকেই রেখেছেন পরিচালক। ছবিতে পাওলি এক জন সহকারী পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর দাবি, মানুষ বুঝতে পারবেন এক জন সহকারী পরিচালকের জীবন ঠিক কেমন হয়।

পাওলির কথায়, ‘‘মৈনাকের সঙ্গে কাজ করতে সব সময় ভাল লাগে। সেটা কোথাও রিফ্লেক্ট হয়েছে ছবিতে।’’ পুজোতে একসঙ্গে অনেকগুলো ছবি রিলিজ করছে। দর্শকদের সব ছবি দেখারই আবেদন জানিয়েছেন অভিনেত্রী। তবে শেষে বললেন, ‘‘চলচ্চিত্র সার্কাস একটু বেশি করে দেখুন।’’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ