দুলাভাইয়ের হাতে শ্যালক খুন হওয়ার খবর পাওয়া গিয়েছে।সিলেটের জালালাবাদ থানাধীন পল্লবী এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২২) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আনুজানি গ্রামের আব্দুল খালিকের ছেলে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- নিহত আনোয়ারের বন্ধু ইব্রাহিম ও স্থানীয় চা-দোকানদার কাজল।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন, সম্প্রতি বোনকে নিয়ে পারিবারিক বিরোধ দেখা দেয় দুলাভাইয়ের এনামুল কবীরের সঙ্গে। এর জেরধরে রাত সাড়ে ৮ টার দিকে এনামুল কবীর শ্যালক আনোয়ারকে খুন করেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই এনাম পলাতক রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২২৭
























