‘পরীমনি বন্ধু ইসমাইলের স্ত্রী’

ঢালিগঞ্জের এই সময়ের জনপ্রিয় নায়িকা পরীমনির গসিপের মাত্রা এবার আরেকটু দীর্ঘ হলো। কারণ, আজ ৩১ জানুয়ারি সকালে অনিক আব্রাহাম নামে একটি ফেসবুক আইডি থেকে পরীমনির কিছু ছবি শেয়ার করা হয়। অনিক দাবি করেন পরী তার বন্ধু ইসমাইলের স্ত্রী।

তিনি ছবিগুলো শেয়ার করে লিখেন, ‘আমার বন্ধু ইসমাইল আর তার বউ সৃতি মনি যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি, এক সময় ভোলা সদর এই থাকতো তার জামাই বাড়িতে, তারপর তার নেশা গেলো অর্থ আর লোভ লালোশার দিকে, যার জন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করলো না, যাই হোক ছবি গুলো দেখে পুরনো দিনের কথা মনে পরে গেল তাই সবার সাথে একটু শেয়ার করলাম।’
তাহলে কি পরীর নাম স্মৃতি। আর তার ইসমাইল নামে একজন বর ছিল? এরকম প্রশ্ন অনেকেরই মনে খেলা করছে ছবিগুলো দেখার পর। কিন্তু পরীমনি তো অবিবাহিত বলেই মিডিয়ার সকলে জানে। তাহলে সত্যটা কি?

পরীমনি বন্ধু ইসমাইলের স্ত্রী (2)

তার ফেসবুক আইডিতে ছবিগুলো পাঠিয়ে ঘটনার সত্যতা জানতে চাইলে পরী নিউজ পোর্টাল প্রিয়.কমকে জানিয়েছেন, ‘এটা ফেইক। বিয়ের আসরে বসে থাকলে সেটা বিয়ে কিনা যাচাই করা উচিৎ। ছবি তো হাজার জনের সঙ্গে আছে। তার মানে এই নয় যে সবাই আমার স্বামী।’

তাহলে এই মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে অনিক বা ইসমাইলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে পরী বলেন, ‘তাদেরকে তো আগে আমার চিনতে হবে তারপর ব্যবস্থা। আর ঘাড়ের উপর পরলে তো ছেড়ে দেবো না কাউকে। এটা মিথ্যা এইটুুকু নিশ্চিত থাকেন।’

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ