২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পরকীয়া প্রেমিক (ইউপি সদস্য) আটক

সাতক্ষীরার পল্লীতে পরকীয়া করতে গিয়ে এক ইউপি সদস্য জনতার কর্তৃক আটক হয়ে পুলিশের খাঁচায় বন্দি হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, ভাটা শ্রমিক এর স্ত্রী দুই সন্তানের জননীর সাথে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য বাবুরালী গাজী(৫২) মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের আড়ংপাড়া গ্রামের স্থানীয় জনতা তাকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে সে পুলিশ হেপাজতে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান একই গ্রামের ভাটার শ্রমিক শহিদুল কারিকরের স্ত্রীর সাথে পরকীয়া করতে যাওয়ায় স্থানীয় জনতা জানতে পেরে তাকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের ঘর থেকে উদ্ধার করে তালা থানায় নিয়ে যায়।

এছাড়া ইউপি সদস্য বাবুরালী গাজীর বিরুদ্ধে নারীকেলেঙ্কারীর বহু ঘটনা রয়েছে বলেও স্থানীয়রা জানান। জাতপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, রাতে স্থানীয় জনগন ইউপি সদস্য বাবুরালীকে ঘরে আটক করে আমাদের খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে বিক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে প্রথমে ফাঁড়িতে পরে থানায় পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদদাতা: আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ