১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পদত্যাগ করেছেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ওয়ারর্নার ফেম্যান পদত্যাগ করেছেন। নিজের দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টিতে সহকর্মীদের সমর্থন হারিয়ে এই পদক্ষেপ নেন তিনি।

ফেম্যান ২০০৮ সালে অস্ট্রিয়ার ক্ষমতায় আসেন। কিন্তু গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ডানপন্থীদের বিজয়ের ফলে নিজের দলের মধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

এক সংবাদ সম্মেলনে ফেম্যান বলেন, অস্ট্রিয়া এমন একজন প্রধানমন্ত্রী চায় যার দলের সমস্ত লোক তার পেছনে থাকবে। যে কারণে নতুন করে কাউকে ক্ষমতায় বসিয়ে সরকার গঠনের দাবি জানিয়ে তিনি পদত্যাগ করছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ