১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় বনবিভাগের প্রায় ২শ একর পাহাড়ী ভূমি উদ্ধার

রাঙ্গুনিয়া উপজেলার কোদালা বনবিটের দক্ষিন নিশ্চিন্তাপুর এলাকায় অভিযান চালিয়ে বন বিভাগের সামাজিক বনায়নের অধীনে থাকা প্রায় ২শ একর পাহাড়ী ভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ।

সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।

এসময় তাকে সহায়তা করেন চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের সহকারি বন সংরক্ষক (এসিএফ) কাজল তালুকদার, বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ অফিসার তাপস সান্যাল, কোদালা বনবিট কর্মকর্তা প্রিয়তোষ দাশ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার  বলেন, ‘২০০৩-০৪ সালে সামাজিক বনায়ানের আওতায় রাঙ্গুনিয়ার দক্ষিন নিশ্চিন্তাপুর মৌজার ২শ একর পাহাড়ী ভূমি বরাদ্দ দেয়া হয়েছিলো। কিন্তু কিছু অবৈধ দখলদার ব্যক্তিরা ওই ভূমিতে পাকা ও টিন শেডের ঘর তৈরীসহ জমি বিক্রি করে আসছিলো। আজ বনবিভাগের কর্মকর্তাদের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে ওই ভুমি উদ্ধার করা হয়। এসময় আটটি পাকা ও কাঁচা ঘরসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।’

তিনি আরো বলেন, ‘দুপুরে উপজেলার চন্দ্রঘোনা লিচু বাগান এলাকায় ক্যাফে শাহজাদীতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরীসহ ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়ার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ