শর্তসাপেক্ষে নয়াপল্টন এলাকায় র্যালি করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দলের র্যালিকে কেন্দ্র করে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের দুইপাশে আর্ম পুলিশ কার (এপিসি) ও জলকামান নিয়ে আসা হয়। মঙ্গলবার বেলা ১১টায় কার্যালয়ের কার্যালয়ের পূর্ব ও পশ্চিমপাশে এগুলো নিয়ে আসা হয়।
মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বলেন, যে কোন মূল্যে আমরা র্যালি করবো। তবে পুলিশ এখনো র্যালি করার অনুমতি দেয়নি।
পরবর্তীতে র্যালির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
র্যালিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী।
পোস্টটি যতজন পড়েছেন : ২১০
























