২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালী সেনবাগে করোনায় আক্রান্ত মুয়াজ্জিনের মৃত্যু

মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের (রেজু আমিন) প্রকাশ ভূঁইয়া বাড়িতে করোনায় আক্রান্ত মসজিদের মুয়াজ্জিন মোজাম্মেল হোসেন (৪৪) সোমবার সকাল সোয়া ৭টার সময় প্রচন্ড শ্বাস কষ্টে ওই গ্রামের খোকা মিয়ার ঘরে মারা যায়।

তিনি গত ২৮ মে নমুনা পরীক্ষার পর করোনার সংক্রমিত রোগী হিসাবে শনাক্ত হন। এরপর উপজেলা স্বাস্থ্য বিভাগ তাকে নিজ ওই বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা প্রদান করে ও বাড়িটি লকডাউন করেছিল।

করোনায় আক্রান্ত মোজাম্মেল হোসেনের বাড়ি নোয়াখালীর চরমটুয়া ইউনিয়নের খালিশা তোলা গ্রামে। তিনি ওই গ্রামের আনোয়ার মেম্বার বাড়ির আনোয়ারুল হকের ছেলে।
মোজাম্মেল সেনবাগের উত্তর সাহাপুর গ্রামের রেজু আমিন প্রকাশ ভূঁইয়া বাড়ি জামে মসজিদে মুয়াজ্জিন এর দায়িত্ব পালন করতেন এবং রমজানে তিনি অন্যান্য মুসুল্লির সাথে এহতেকাফে থাকা অবস্থায় করোনায় সংক্রমিত হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ