২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীর সেনবাগে মৃত রাজমিস্ত্রী আক্কাসের শরীরে করোনা শনাক্ত

মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর সেনবাগে সর্দি,জ্বর,শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা নিয়ে মারা যাওয়া রাজমিস্ত্রী মো.আক্কাসের (৪৮) করোনা শনাক্ত হয়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান এ তথ্য জানান।মৃত আক্কাস কেশারপাড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উন্দানিয়া গ্রামের আব্দুল গোফরানের ছেলে।

ডা.মতিউর রহমান বলেন, গত ১২ এপ্রিল (রোববার) রাতে করোনা উপসর্গ নিয়ে মারা যান আক্কাস।পর দিন সোমবার মৃত আক্কাস,তার স্ত্রী ও মায়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়।তার স্ত্রী ও মায়ের করোনা নেগেটিভ এলেও আক্কাসের শরীরে করোনা শনাক্ত হয়।

তিনি বলেন, ‘মৃতের পরিবারের অন্য সদস্যদের নমুনা বৃহস্পতিবার সংগ্রহ করা হবে।আক্কাসের মৃত্যুর পর ওই বাড়িটি লকডাউন ও পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার পরিস্থিতি বিবেচনা করে মৃতের পরিবারের সদস্যদের আইসোলেসনেও রাখা হতে পারে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ