২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতে সরকারি চাল জব্দ,ইউপি সদস্যসহ আটক ২

মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়ায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণ না করে মজুদ করায় ইউপি সদস্যসহ দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরকিং জনতা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ১৬ বস্তা চাল জব্দ করা হয়।আটকরা হলেন- চরকিং ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল হোসেন এবং একই ওয়ার্ডের ব্যবসায়ী ইউছুফ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সারোয়ার সালাম জানান, জব্দ ১৬ বস্তার প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৮০০ কেজি চাল রয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, ৩২২ জন জেলের জন্য ৪০ কেজি করে বরাদ্দ চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশে ওই বাজারের ইউছুফের দোকানে এনে মজুত করেন ইউপি সদস্য ইকবাল হোসেন।এমন সংবাদে অভিযান চালিয়ে ওই দোকান থেকে এসব সরকারি চাল জব্দ করা হয় এবং দোকান মালিক ইউছুফকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে ইউপি সদস্য ইকবালকে আটক করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, চালগুলো উপজেলা পরিষদে রয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ