নোয়াখালীর বেগমগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন।বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে রসুলপুর ইউনিয়নের লাউতলি গ্রামের আলাউদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফ্রিজ মিস্ত্রি আরমান আলী (২২) ও একই উপজেলার জিরতলী ইউনিয়নের বিজয়পুর গ্রামের গুলজারের ছেলে ফয়েজ ( ১৫)।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান,দুপুরে বেগমগঞ্জের বাংলাবাজার থেকে ফ্রিজ মিস্ত্রি আরমান ও ফয়েজ রসুলপুর ইউনিয়নের লাউতিল গ্রামের আলাউদ্দিনের বাড়িতে ফ্রিজের পুরোনো কমপ্রেসার বদল করে লাগানোর সময় হঠাৎ তা বিস্ফোরণ হয়।এতে ঘটনাস্থলেই ফয়েজ মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় আরমানকে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।বিস্ফোরণে ঘরের দরজা-জানালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি
পোস্টটি যতজন পড়েছেন : ৩৭৯























