২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে একদিনে নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত,মৃত্যু ৩

মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধিঃ একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।করোনায় জেলায় মোট ১৭ জনের মৃত্যু হয়েছে ।এছাড়া নতুন করে ৮১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৬৯ জন।মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মোমিনুর রহমান।তিনি বলেন, গত ৩০ ও ৩১ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়।পরে ১ লা জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৬২৬ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ৮৭ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। ১৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন
তিনি আরও বলেন,শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল।এমন খবরের ভিত্তিতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।
নোয়াখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ হার বেড়ে যাওয়ায় জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজার তৃতীয় দফায় লকডাউন করা হয়েছে আগামী ৭ই জুন পর্যন্ত।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ