নেত্রকোনায় মাইক্রোবাস চাপায় শিশুর মৃত্যু

মাইক্রোবাসের নিচে চাপা পড়ে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় রাত্রি বর্মণ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরাবাজারে ।

শিশুটি ওই ইউনিয়নের চরপাড়া গ্রামের সজিব বর্মণের মেয়ে। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, এ ঘটনায় ওই মাইক্রোবাস ও  চালককে আটক করা হয়েছে।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ