“নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে, বিএনপির অভিযোগ কাল্পনিক”

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। নির্বাচন নিয়ে বিএনপি যেসব অভিযোগ করছে তা স্রেফ কাল্পনিক।

বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী পুরোপুরি ইসির নিয়ন্ত্রণে থাকলেও কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি করছে।

এছাড়া জামায়াতের শক্তি বিএনপির সঙ্গে যোগ হয়ে আওয়ামী লীগের প্রার্থীর ওপর হামলার অভিযোগও করেন তিনি।

এরআগে, ৭ সদস্যের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে যায় আওয়ামী লীগ প্রতিনিধি দল। যার নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এইচটি ইমাম বলেছেন,  এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। জামায়াত যেহেতু নির্বাচন করতে পারছে না, সেহেতু তারা সর্বশক্তি দিয়ে বিএনপিকে সহযোগিতা করছে এবং নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।’

তিনি বলেন, কিছু জায়গায় বাড়াবাড়ি ছাড়া সুষ্ঠু ও আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

কয়েকটি কেন্দ্রে ভোট  স্থগিতের বিষয়ে এইচটি ইমাম বলেন, ‘এটি ইসির ব্যর্থতা নয়। সরকার শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে জিরো টলারেন্সে রয়েছে। এ সুযোগে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও প্রশাসনের বাড়াবাড়ির কারণে কোথাও কোথাও সহিংসতার সৃষ্টি হচ্ছে। এবিষয়ে আমরা নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি যাতে তারা তাৎক্ষনিক ব্যবস্থা নিতে পারেন।’

কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের বিষয়ে এইচ টি ইমাম বলেন, ‘এটি ইসির ব্যর্থতা নয়।’

নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘এটা নতুন কোনো বিষয় নয়। ইতোপূর্বে তাদের নিজে নিজে গায়েব হয়ে যাওয়া এবং নিজে নিজে আবার উদয় হওয়ার ঘটনা আমরা দেখেছি। আমরা তাদের অভিযোগগুলো এভাবে দেখছি। তারা কাল্পনিক কিছু অভিযোগের নামে গালগল্প নিয়ে ইসিতে হাজির হয়েছে। কিন্তু আমরা সুনির্দিষ্ট তথ্য নিয়ে কমিশনকে অবহিত করতে এসেছি। কোনো অভিযোগ নিয়ে আসেনি।’

১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, ‘তিন হাজার ৫৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত বড় কোনো বিষয় নয়। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। জামায়াত যেহেতু নির্বাচন করতে পারছে না, সেহেতু তারা সর্বশক্তি দিয়ে বিএনপিকে সহযোগিতা করছে এবং নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।’

তিনি বলেন, বিএনপি আমাদের বিরুদ্ধে অভিযোগ করলেও জামায়াত-বিএনপিই আমাদের প্রার্থী সমর্থকদের ওপর হামলা করছে। বিএনপি কাল্পনিক অভিযোগ করছে, তাদের অভিযোগ বাস্তব সম্মত নয়। কেননা, বিএনপির নেতারা নিজেরাই গায়েব হয়ে যান, আবার বের হয়ে আসেন। কিন্তু বলেন তাদের গুম করা হয়েছে।

আগের নির্বাচনের থেকে গুণগত মানের অনেক পরিবর্তন হয়েছে বলেও মন্তব্য করেন এইচটি ইমাম।

এ সময় সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের এই প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাত করতে না পারলেও জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুল মোবারক ও জাবেদ আলীর সঙ্গে সাক্ষাত করেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ