জয়নাল আবেদীন, চট্টগ্রাম: দেশ যখন অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে তখনই বিতর্কিত বিভিন্ন কার্যক্রম আমাদের পথচলাকে বাধাগ্রস্থ করে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে সরস্বতী পূজার দিনে নির্বাচন দেওয়া মানে অসাম্প্রদায়িক চেতনা ও বাংলাদেশের মহান সংবিধানের উপর আঘাত আনা।
চট্টগ্রামে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সরস্বতী পূজার দিনে নির্বাচন দেওয়াই চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে সচেতন ছাত্র সমাজ, চট্টগ্রামের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং আপামর অসাম্প্রদায়িক চেতনার জনসাধারণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনের আহ্বায়ক বিশ্বজিৎ শর্মার সভাপতিত্বে এবং সদস্য সচিব লিপটন দেবনাথ লিপুর সঞ্চালনায় এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র এবং উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পালিত, সম্প্রদায় নেতা এড. তপন কান্তি দাশ, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর সহ-সম্পাদক কালাচাঁদ ভট্টচার্য সীমান্ত, এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা মিশু, মাহাবুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে অনুপম, চট্টগ্রাম কলেজের পক্ষে নিশি, ইসলামিয়া কলেজের পক্ষে রিয়েল, কমার্স কলেজের পক্ষে শুভ, পটিয়া কলেজের পক্ষে চন্দন, ইসলামিয়া ইউনির্ভাসিটির পক্ষে দোলন, আইন কলেজের পক্ষে শৈবাল, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ এর পক্ষে শুভ, প্রিমিয়ার ইউনির্ভাসিটি থেকে আদিত্য, সরকারি সিটি কলেজের রাজীব, চট্টগ্রাম মেডিকেল কলেজের তন্ময়, হাজেরা তাজু কলেজের জয়, ইষ্ট ডেলটা ইউনির্ভাসিটির রাজবীর, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সুদীপ্ত, সাউর্দান বিশ্ববিদ্যালয়েল অংকন, হেলথ্ ইনস্টিটিউট এর প্রিতম, কুয়াইশ কলেজের শুভ, বান্দরবান কলেজের রনি সহ বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, পেশাজীবী, সাংবাদিক, শ্রমজীবীসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান অসাম্প্রদায়িক সরকারের আমলে সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াসে সম্প্রদায়িক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন সচিবের যোগ্য সাজশে সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজার দিন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। জাতি, ধর্ম, নির্বিশেষে সকলে সমবেত হই উৎসবে।
সারাদেশে বিভিন্ন স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন অনুষ্ঠিত হওয়ার কারণে পূজা উদ্যাপনে স্থান সমস্যা ও ভোটে অনেকে অংশগ্রহণ করতে পারবে না। মানববন্ধনে সমন্বয়ক পিয়াল শর্মা সকলের পক্ষ থেকে “২ দফা” দাবী পেশ করেন। (১) সরস্বতী পূজার দিন নির্বাচনের তারিখ অবশ্যই পরিবর্তন করতে হবে। (২) সাম্প্রদায়িক প্রধান নির্বাচন কশিনারকে অব্যাহতি প্রদান করতে হবে।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে দাবী মানা না হলে চট্টগ্রামে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচী পালনের ঘোষণা দেন। উক্ত দাবী দ্রুততার সহিত বাস্তবায়নের জন্য গণতন্ত্রের মানস কন্যা ও অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং সনাতন সম্প্রদায়ের বৃহৎ একটি অংশকে ভোট প্রদানের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন।
























