১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজ এলাকায় থাকতে পারবেন না হুইপ আতিক

জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমানকে নিজ এলাকা শেরপুরে থাকতে নিষেধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল ৭ মে অনুষ্ঠেয় ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনের চতুর্থ দফাকে সামনে রেখে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ শুক্রবার ইসির উপসচিব ফরহাদ আহমেদ খানের সই করা চিঠিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না। সাংসদেরাও পারেন না। হুইপ প্রতিমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন। তাই তাঁর ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইসির উপসচিব ফরহাদ আহমেদ খান বলেন, ইউপি নির্বাচনে শনিবারের ভোট সামনে রেখে ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ আতিককে এ নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তা এবং ওই সাংসদের কাছে পাঠানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ