মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রতিবাদে বাংলাদেশ থেকে তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এমনটাই দাবি করেছে।
গত মঙ্গলবার ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়। বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার পর থেকে যেসব দেশ এর বিরুদ্ধে অবস্থান নেয় তুরস্ক তার অন্যতম।
এর আগে তুরস্কের সাবেক প্রেসিডেন্ট আহমেত গুল বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছিলেন জামায়াতের সাবেক আমীর গোলাম আযমকে যেন ফাঁসির দন্ড দেয়া না হয় তার অনুরোধ জানিয়ে। মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়ার প্রতিবাদে তুরস্কে কয়েকটি বিক্ষোভও হয়।
তুরস্ক এবং অন্য কিছু দেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের মান নিয়ে প্রশ্ন তোলে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার।
























