১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আটজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, সোমবার বিকেলে ফতুল্লার একটি কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে কয়েকজন শ্রমিক এর ভিতর নামে। এ সময় সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের চারজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ