নিজের ভালো বা মন্দলাগা অকপটে বলতে ভালোবাসেন বিদ্যা বালান। একজন অভিনেত্রী হিসেবে কঙ্গনা রানাওয়াতকে তার ভালোলাগে। সে কথাই কিছুদিন আগে মিডিয়াকে বলেছিলেন ‘ডার্টি পিকচার’-এর নায়িকা। কিন্তু এতে বিব্রতকর অবস্থায় পরে গেছেন তার স্বামী সিদ্ধার্থ রায় কাপুর!
সম্প্রতি বিদ্যা অভিনীত ‘তিন’ মুভির ট্রেলার উন্মোচন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাও। অনুষ্ঠানে কঙ্গনা-হৃতিক ইস্যুতে কিছু বলার অনুরোধ করা হয় তাকে। কিন্তু মুখ খুলেননি তিনি। তবে প্রচুর প্রশংসা করেন কঙ্গনার। আর এতেই নাকি অস্বস্তি নিয়ে দিন কাটাচ্ছেন সিদ্ধার্থ।
ঘটনা হলো ইউটিভি ডিজনির দায়িত্বে আছেন সিদ্ধার্থ। আর এই ছবি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি হয়েছে হৃতিকের পরবর্তী ছবি ‘কাবিল’। ছবির প্রয়োজনে যখন সামনে আসছেন হৃতিক তখনই লজ্জায় পরে যাচ্ছেন সিদ্ধার্থ।
পোস্টটি যতজন পড়েছেন : ২৪৩
























