নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার জিআর ইনস্টিটিটিউট ভোটকেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকদের সঙ্গে দলের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
আওয়ামী লীগের অ্যাডভোকেট এটি ফজলে রাব্বীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র সাদেকুর রহমানের সমর্থকদের এ সংঘর্ষে ওসিসহ আহত হয়েছেন ১০ জন। অন্য আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ৫ জনকে আটক করা হয়েছে।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টায় এ সংঘর্ষ শুরু হয়। এ সময় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের আহত হন।
পোস্টটি যতজন পড়েছেন : 1
























