১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নদীতে মিলল সাড়ে ৩ কেজির ইলিশ, দাম ৮৫৭৫

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শিপবাড়িয়া নদীতে সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। পরে মাছটি নিলামে আট হাজার ৫৭৫ টাকায় বিক্রি করা হয়।

শুক্রবার (১৬ জুন) সকালে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটির নিলাম হয়। এ সময় মৎস্য ব্যবসায়ী ফেরদৌস কাজী আট হাজার ৫৭৫ টাকায় মাছটি নিলামে কিনে নেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৫ জুন) রাতে শিপবাড়িয়া নদীতে প্রতিদিনের মতো মাছ ধরতে যান জেলে আফজাল মাঝি। এ সময় জালে মাছটি ধরা পড়ে। পরে আলিপুর ঘাটে সাগর ফিস নামের আড়তে আট হাজার ৫৭৫ টাকায় মাছটি নিলামে কিনে নেন ব্যবসায়ী ফেরদৌস কাজী।

 

ব্যবসায়ী ফেরদৌস কাজী বলেন, সব সময় এত বড় মাছের দেখা মেলে না এই নদীতে। তবে বর্তমানে সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। তাই সাগরে কোনো জেলেরা না থাকায় এত বড় মাছ নদীতে আসে বলে ধারণা তার।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাগরে ৬৫ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলছে, আর তারই ধারাবাহিকতায় সমুদ্রে জেলেরা না থাকায় এ রকম বড় মাছগুলো সাগর মোহনা হয়ে নদীতে ঢুকে পড়ছে। তাই নদীর জেলেদের জালে ধরা পড়ছে এমন বড় ইলিশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ