‘নতুন প্রজন্মের হাতে ক্ষমতা ছেড়ে দিন’

নতুন প্রজন্মের হাতে ক্ষমতা ছেড়ে দিন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে ইঙ্গিত করে বলেন, ‘যারা আমার স্থানে আসতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, তাদেরও বয়স হয়েছে। নতুন প্রজন্মের হাতে ক্ষমতা ছেড়ে দিন। উপলব্ধি করতে হবে- জাতীয় পার্টির সম্ভাবনার দরজা খুলেছে। সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি অতীতেও মুক্ত মানুষ ছিলাম না, এখনও নই।’

সোমবার সকালে রাজধানীর গুলশানে সারাদেশের জেলা উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। দলের হাল ধরতে জি এম কাদেরকে আবারো যোগ্য উত্তরসূরি বলেও মন্তব্য করেন এরশাদ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা আমার স্থানে আসতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, তাদেরও বয়স হয়েছে। নতুন প্রজন্মের হাতে ক্ষমতা ছেড়ে দিন। উপলব্ধি করতে হবে- জাতীয় পার্টির সম্ভাবনার দরজা খুলেছে। সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি অতীতেও মুক্ত মানুষ ছিলাম না, এখনও নই।’

জি এম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান নির্বাচিত করা প্রসঙ্গে এরশাদ বলেন, ‘আমার ছোট ভাই জি এম কাদেরকে যোগ্য উত্তরসূরি হিসেবে নির্বাচন করেছি। আমি বেশি দিন নেই। আমার বিশ্বাস আমার অবর্তমানে সে পার্টির হাল ধারতে পারবে।’

তিনি অভিযোগ করেন, আজকের এই যৌথ সভায় না আসার জন্য জেলা নেতাদের ফোন করা হয়েছিল। কিন্তু কেউ তাদের কথা শুনেনি। সবাই এসেছে, আজ প্রমাণিত হয়েছে- তাদের ফোনের কোনো মূল্য নেই। যারা পার্টির শৃঙ্খলা ভঙ্গ করছে, তাদের করুণ পরিণতি অপেক্ষা করছে।

এরশাদ মানে জাতীয় পার্টি নয়, জাতীয় পার্টি সবার বলেও মন্তব্য করেন তিনি।

এরশাদ বলেন, পার্টির বর্ধিত সভা কবে হয়েছে আমার মনে নেই। প্রেসিডিয়াম সভা হয়েছে দুই বছর আগে। সেই দল কীভাবে হয়। তাই নতুন করে দায়িত্ব দিয়েছি।

সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমীন হাওলাদারসহ জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে জাতীয় পার্টির বেশির ভাগ সংসদ সদস্য সভায় উপস্থিত ছিলেন না।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ