১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন জুটিতে সাল্লু-দীপিকা

জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও সালমান। কবির খানের পরিচালনায় ‘মাঝদার’ ছবিতে দেখা যাবে তাদেরকে।বলিউডে নিজের আট বছরের ক্যারিয়ারে এবারই প্রথম সল্লুর পাশে রূপালি পর্দায় যোগ দিচ্ছেন দীপিকা। ২৯ বছর বয়সী এই অভিনেত্রীছবিটিতে কাজ করতে সবুজ সংকেত দেখানোর আগে এক শর্ত জুড়ে ।

 তিনি চেয়েছেন মজবুত একটা চরিত্র। সালমানের অন্যান্য ছবির নায়িকাদের মতো শুধু নামে থাকতে চান না তিনি। পরিচালক তাকে এ ব্যাপারে আশ্বস্ত করায় তিনি সম্মতি জানিয়েছেন। ‘বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে দীপিকা এখন অন্যতম।

দীপিকা এখন হলিউডের ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবি নিয়ে মহাব্যস্ত। এতে তার বিপরীতে আছেন অ্যাকশন তারকা ভিন ডিজেল। এ ছবি মুক্তি পাবে আগামী বছরের গোড়ার দিকে।  সেটা নিয়ে বেশ আশাবাদী তিনি। এদিকে সাল্লুর সাথে ‘মাঝদার’ মুক্তি পাবে ২০১৭ সালের ঈদে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ