২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নওফেলের পক্ষে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও খাবার পানি বিতরণ

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে নগরীর জামালখানে শিক্ষা সামগ্রী ও বিশুদ্ধ পানি ও টিস্যু বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে এসএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত নগরীর জামালখান খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের সামনে মহানগর ছাত্রলীগের সংগঠক চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলামের উদ্যোগে এই সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে- ফাইল,কলম, স্কেল, রাবার, পেন্সিল ও জ্যামিতি বক্স।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাহিত্য সম্পাদক সাদ্দাম, ছাত্রনেতা সাঈদ আল যাবের, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উপ-মানব সম্পদ বিষয়ক সম্পাদক তানভীর, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সম্রাট চৌধুরী, ছাত্রনেতা রুমেল খান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক ইয়াছিন আরাফাত, সদস্য রায়হান, বিজয় রাজ, ছাত্রনেতা ইমতিয়াজ, বাঁধন, ইমন, প্রান্ত প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ