১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁয় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নওগাঁর আত্রাইয়ে আরিফুল ইসলাম (৪০) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলার বাঁকা গ্রামে এ ঘটনা ঘটে। আরিফুল ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, আরিফুল এলাকায় বিভিন্ন লোকজনের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন। রবিবার রাতের খাবার খেয়ে ঘরে শুয়ে পড়েন তিনি। সকালে বাড়ির লোকজন ডাকতে গিয়ে গলাকাটা অবস্থায় তার লাশ দেখতে পান। এরপর থানা পুলিশ সংবাদ পেয়ে আরিফুলের লাশ উদ্ধার করে।
ওসি আরও বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড হলো, তার সঠিক কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ