নওগাঁয় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু এবং সাতজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে। বদলগাছী উপজেলায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু এবং সাতজন গুরুতর অসুস্থ হয়েছেন। শনিবার ভোরে রাজশাহী ও নওগাঁ সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, নওগাঁ বদলগাছী উপজেলার নূরপুর গ্রামের পুকরা মন্ডলের ছেলে হোসেন আলী ও লখাই মন্ডলের ছেলে আব্দুল মজিদ ও এনায়েতপুর গ্রামের সোলায়মান আলী।
গুরুতর অসুস্থদের মধ্যে সুজন, সুমন, উজ্জলের নাম জানা গেছে। বাকিদের নামপরিচয় জানা যায়নি। তাদের নওগাঁ সদর, রাজশাহী ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে এনাতেপুর গ্রামে ১০ জন দিলে বনভোজনের আয়োজন করেন। খাওয়া শেষে মদ পান করে সবাই অসুস্থ হন।
স্থানীয়রা অসুস্থদের উদ্ধার করে নওগাঁ সদর, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান আলী ও হোসেন আলী এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল মজিদ মারা যান।






















