আজহারুল ইসলাম সাদী,সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও মুজিববর্ষ উদযাপন করা হয়েছে।
১ ফেব্রুয়ারি শনিবার সকালে এ উপলক্ষে ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশন প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি রওশন আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। স্বাগত বক্তব্য রাখেন ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়দেব সাহা, পিটিএর সভাপতি আনিছুর রহমান, পিটিএর সহ-সভাপতি রাজকুমার মূখার্জী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রক্সি, ইউপি সদস্য খাদিল হাসান টিটু, আনারুল ইসলাম, আওয়ামী লীগনেতা মতলেব খা, পবিত্র সাহা, ম্যানেজিং কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন, ইউনুচ আলী, এবিএম হাসান রেজা।
এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের শিক্ষক বিকাশ চন্দ্র বৈদ্য, প্রতাপ কুমার ঘোষ, নারায়ন কুমার দাস, তাছলিমা খাতুন, প্রতাব কুমার চক্রবর্তী, সামছুন্নাহার, আবু জাফর সিদ্দিকী, নাছিমা আক্তার, ফারুক হোসেন, আব্দুল্লাহ, আলমগীর হোসাইন, আসলাম খান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-সহকারী শিক্ষক ফারুক হোসেন।
























