দোহা থেকে আসা বিমানের ফ্লাইট থেকে স্বর্ণের বার উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ঢাকা কাস্টমস সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে দোহা থেকে চট্টগ্রাম ভায়া ঢাকা আসা বাংলাদেশ বিমানের বিজি-০২৬ ফ্লাইটের সিটের নিচ থেকে ছয় কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ