লন্ডনে নির্বাসিত বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান দেশে যেতে প্রস্তুতি নিচ্ছেন। দলটির জাতীয় কাউন্সিলের পূর্বেই তিনি দেশে ফিরছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য বিএনপি’র একজন সিনিয়র নেতা।[ad id=”28167″]
তারেক রহমানের সাথে বৃটেন থেকে শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় গ্রেফতার হতে দেশে যাচ্ছেন বলে এই নেতা জানিয়েছেন।
তিনি বলেন- বিএনপিকে টিকিয়ে রাখতে হলে তারেক রহমানের দেশে ফেরা ছাড়া বিকল্প নেই। আর এ কারণেই তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
৭ ফেব্রুয়ারি রাতে যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতাদের সাথে তারেক রহমানের বাসভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দেশের মাটিতে পা রাখার সাথে সাথে তিনি গ্রেফতার হবেন এমনটি জেনেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এর পেছনে কোন রহস্য আছে কি না তা এ মুহূর্তে বলা কঠিন। তবে যুক্তরাজ্য বিএনপি’র এই নেতা বলেন- রহস্য অবশ্যই আছে।




















