বন্দরনগরী চট্টগ্রামে দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, চেম্বারের সাবেক সভাপতি ও বন্দর আসনের সাংসদ এম এ লতিসহ চেম্বার সদস্যরা।
পোস্টটি যতজন পড়েছেন : 16




















