আপনি সুস্থ থাকুন আমাদের প্রথম ও প্রধান কামনা সেটা।বাকিটা দেখে নিন রাশি কি বলে?
- মেষ:সন্তানের বহির্মুখী মতিগতিতে উদ্বেগ।মৌলিক চিন্তাধারার জন্য কর্মক্ষেত্রে প্রশংসা লাভ। জ্ঞাতিপড়শির বাগড়ায় ব্যাহত বাড়ির সংস্কার ও নবনির্মাণ। দীর্ঘদিনের কোনও সুপ্ত ইচ্ছাপূরণ হতে পারেবৃষ:প্রতিপক্ষ মাত্রাছাড়া স্পর্শকাতরতার সুযোগ নিতে পারে। বিষয়সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ। শিরঃপীড়ায় দুর্ভোগ।
- মিথুন:উচ্চভিলাষী মহিলার ছলচাতুরীতে মানহানির আশঙ্কা। মানসিক অস্থিরতায় কর্মপরিকল্পনায় বাধা ও বিলম্ব। পারিবারিক দায়দায়িত্ব পালনে বহু ব্যয়ে সঞ্চয় হ্রাস।
- কর্কট:নিজস্ব কৌশলে কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে প্রশংসা লাভ। গৃহে শুভ অনুষ্ঠানে কোনও স্বজনকে ঘিরে বিবাদবিতর্কে ছন্দপতন। বাতজ বেদনা ভোগাবে।
- সিংহ:কুচক্রী সহকর্মীদের কূট চালে সমস্যা মেটাতে পারেন পাল্টা চালেই। বিষয়সম্পত্তি নিয়ে গুরুজনের সঙ্গে মতানৈক্য। সন্তানের বহির্মুখী মতিগতিতে উদ্বেগ।
- কন্যা:অবশেষে কর্মপ্রতিভার যথাযথ মূল্যায়নের সম্ভাবনা উজ্জ্বল। অত্যধিক উদার মানসিকতা থেকে বিপত্তির আশঙ্কা। তৃতীয় কাউকে ঘিরে প্রেমপ্রণয়ে সঙ্কট।
- তুলা:ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা হোঁচট খেতে পারে। হঠকারিতা থেকে কর্মস্থলে বিপত্তির আশঙ্কা। জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বের চর্চায় অগ্রগতি।
- বৃশ্চিক:দীর্ঘদিনের কোনও বন্ধুর কাছে প্রতারিত হওয়ার আশঙ্কা। কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাওয়ার আশা। কলাকুশলীদের শুভ দিন।
- ধনু:উচ্চশিক্ষা ও গবেষণার বিলম্বিত সুযোগ। হারানো দ্রব্যার্থ ফিরে পেতে পারেন। বিজ্ঞানী ও গণিতবিদের বিশেষ সাফল্যের যোগ।

- মকর:ব্যবসায় বিনিয়োগে রাশ টানাই উচিত। স্থানান্তরে বিকল্প কাজে সাফল্যের সম্ভাবনা। আয় ও ব্যয়ের মধ্যে সমতার অভাবে অর্থসমস্যা দেখা দিতে পারে।
- কুম্ভ:কাজের পরিবেশে নতুনত্ব এনে প্রশংসা পেতে পারেন। অবাঞ্ছিতের উপস্থিতিতে পারিবারিক অনুষ্ঠানে রসভঙ্গ। শেয়ার বা ফাটকায় প্রাপ্তিযোগ।
- মীন:পদোন্নতি ফের বিলম্বিত হওয়ায় হতাশা। সাহায্য করে প্রতিদান চাইলে বিপত্তি ঘটতে পারে। প্রেমপ্রণয়ের জটিলতা কেটে শুভ পরিণতির ইঙ্গিত।
ব্যয়াম করুন আর পর্যাপ্ত ঘুমান। সাথে নিজের পরিবারের খেয়াল রাখুন,আরেকটি কথা হাসুন প্রান খুলে।
পোস্টটি যতজন পড়েছেন : ২৫১
























