বিবাহোত্তর অনুষ্ঠানে বেশ জমালেন মাহি।বিয়ে করে সিনেমা ছেড়ে দিবেন মাহি? বুধবার রাজধানীর উত্তরায় আয়োজিত বিবাহোত্তর এক অনুষ্ঠানে মাহি জানালেন, তার ইচ্ছে সিলেটে গিয়ে ভাত রান্না করার!
সেটা হলো- বিয়ের পর যদি তার ছবি দর্শকরা না দেখে তবে এ কাজটি করতে চান মাহি।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি কিন্তু রান্না-বান্না খুব একটা ভালো পারি না। তাই বিয়ের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর থেকে মন দিয়ে ভাত রান্না শুরু করেছি। কারণ দর্শক যদি আমাকে আর দেখতে না চান তবে সিলেটে গিয়ে ভাতই রান্না করব!’
বুধবার (২৫ মে) সন্ধ্যার এ আয়োজনে উপস্থিত ছিলেন মাহির বর পারভেজ মাহমুদ অপু। পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বুধবার দুপুরে।
পোস্টটি যতজন পড়েছেন : ২৪৩























