২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্ঘটনার পর পন্তের প্রথম টুইট

গত বছরের ৩০ নভেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে যান রিশভ পন্ত। প্রাণে বাঁচলেও এই দুর্ঘটনায় বদলে গেছে তার ক্যারিয়ারের পথ। খেলতে পারবেন না এবারের আইপিএলের কোনো ম্যাচ। এমনকি নিজ দেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলা নিয়েও আছে সংশয়। চোটে পড়ার পর এবার প্রথমবার মুখ খুলেছেন তিনি।

গাড়ি দুর্ঘটনার ১৭ দিন পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার রিশভ পন্ত। সোমবার (১৬ জানুয়ারি) টুইটারে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিশেষ করে কৃতজ্ঞতা জানিয়েছেন সেই দুজনের প্রতি, যারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। মাঠে ফেরার দিনক্ষণ নিয়ে কিছু না বললেও জানিয়েছেন, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।

 

৩০ ডিসেম্বর পন্তের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় এবং তা উল্টে গিয়ে আগুন ধরে যায়। এ সময়ে তাকে হাসপাতালে নিয়ে আসেন রজত কুমার ও নিশু কুমার নামে দুই ব্যক্তি। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পন্ত বলেন, ‘আমি হয়তো সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে পারব না; কিন্তু এই দুই নায়ক, যারা দুর্ঘটনার পর আমাকে হাসপাতালে নিয়ে এসেছে, নিরাপদে পৌঁছে দিয়েছে। রজত কুমার ও নিশু কুমারকে ধন্যবাদ। চিরজীবন তোমাদের প্রতি কৃতজ্ঞ ও ঋণী থাকব।’

 

নিজের চিকিৎসা সম্পর্কেও তথ্য দিয়ে ক্রিকেট বোর্ড ও সরকারকে ধন্যবাদ দেন পন্ত। তিনি লেখেন, সব রকমের সহযোগিতা এবং শুভেচ্ছার জন্য আমি অভিভূত এবং কৃতজ্ঞ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার যাত্রাটা শুরু হয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য আমি তৈরি। অফুরন্ত সমর্থনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড, জয় শাহ এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’

১৪ মিনিট পর পন্ত আরও একটি টুইট করেন। সেখানে তিনি তার সমর্থক, চিকিৎসক, ফিজিওদের ধন্যবাদ জানান। জানান, মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি। তিনি লেখেন, ‘অফুরন্ত ভালোবাসা এবং মনোবল বাড়ানোর জন্য হৃদয় থেকে সব সমর্থক, সতীর্থ, চিকিৎসক এবং ফিজিওদের ধন্যবাদ জানাতে চাই। মাঠে সকলের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডকে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে, পন্তের হাঁটুর তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিঁড়ে গেছে। অস্ত্রোপচার করে যার দুটি সারিয়ে তোলা হয়েছে। তৃতীয়টি ঠিক হতে আরও তিন সপ্তাহ সময় লাগবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ