বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের জন্য সেটা মোটেও বড় কিছু নয়। কিন্তু চমক জাগানো নেপালের বোলিং অ্যাটাকে সেই টার্গেটকেই এক সময় দুঃসাধ্য মনে হচ্ছিল জুনিয়র টাইগারদের জন্য। কিন্তু ধীরস্থির ব্যাটিংয়ের মাধ্যমে সেখান থেকে বাংলাদেশকে ৬ উইকেটের বড় জয় এনে দেন জাকির হাসান এবং মেহদী হাসান। সেই সঙ্গে প্রথমবারের মত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল তারা।
পোস্টটি যতজন পড়েছেন : 18






















