২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই ক্রীড়া ব্যক্তিত্বকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতাঃ

সাতক্ষীরা জেলার দুই ক্রীড়া ব্যক্তিত্বকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দেয়া হয়েছে সংবর্ধনা। সংবর্ধনা প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্বরা হলেনঃ সম্প্রতি বিশ্বজয়ী সাতক্ষীরা জেলার কৃতি সন্তান বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ ক্রিকেট দলের খেলোয়াড় কলারোয়ার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন এবং জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাবেক ফিফা রেফারী ও রেফারী ইনস্টাক্টর তৈয়েব হাসান। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ২২ ফেব্রুয়ারি সাতক্ষীরা স্টেডিয়ামে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, অতিঃ সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য আ.ম আখতারুজ্জামান মুকুল, মীর তাজুল ইসলাম রিপন, মোঃ আলতাফ হোসেন, স. ম সেলিম রেজা, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী কামরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব গণ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ