দিনাজপুরের পার্বতীপুর কয়লাখনি এলাকায় কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭ জন। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বড়পুকুরয়িয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ইনচার্জ (এসআই) ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্টটি যতজন পড়েছেন : 18























