২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দায়েশকে বোমার সরঞ্জাম দিচ্ছে তুরস্ক : রাশিয়া

দায়েশকে বোমার সরঞ্জাম দিচ্ছে তুরস্ক : রাশিয়া

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে লেখা চিঠিতে এ দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন। চুরকিন বলেছেন, ইরাক এবং সিরিয়ায় সন্ত্রাসী তৎপরতায় এসব বোমার ব্যাপক ব্যবহার রয়েছে।

এ নিয়ে তিনি আরো জানান, ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ সালাউদ্দিনের তিকরিত নগরী এবং সিরিয়ার উত্তরাঞ্চলীয় কোবানি শহরে দায়েশের কাছ থেকে উদ্ধার করা বোমার রাসায়নিক বিশ্লেষণ করে দেখা গেছে, এগুলো হয় তুরস্কে তৈরি হয়েছে অথবা তুরস্ক থেকে পাঠানো হয়েছে।

তুরস্কের পাঁচটি কোম্পানি বোমা তৈরির কাজে ব্যবহৃত উপাদান সরবরাহ করছে বলে জানান চুরকিন। এসব উপাদানের মধ্যে অ্যালুমিনিয়াম পাউডার, অ্যামোনিয়াম নাইট্রেট, হাইড্রোজেন পার অক্সাইডসহ অন্যান্য উপাদান রয়েছে। রুশ রাষ্ট্রদূত বলেন, এসব আলামতের ভিত্তিতে মনে হচ্ছে তুরস্ক সরকার সরাসরি দায়েশের তৎপরতার সঙ্গে জড়িত রয়েছে।

এছাড়া, অন্য দেশে তৈরি বোমা বিস্ফোরণের জন্য ব্যবহৃত ডেটোনেটর তুরস্কের মাধ্যমে দায়েশের কাছে বিক্রি করা হয়েছে। এগুলো অবৈধভাবে বিক্রি করা হয়েছে বলে উল্লেখ করেন চুরকিন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ