২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দামেস্কে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৫

ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ক্ষেপণাস্ত্রটি দামেস্কের একটি ভবনে আঘাত হানে। ভবনটিতে সিরিয়ার নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরঞ্জাম ছিল, যার অধিকাংশই ধ্বংস হয়ে গেছে।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্রটি দামেস্কের ইরানিয়ান সাংস্কৃতিক কেন্দ্রের পাশের ভবনে আঘাত হানলে ওই ১৫ জন নিহত হন।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল তার প্রতিবেশী দেশটিতে শতাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার সেনাবাহিনী, ইরানি বাহিনী এবং সিরিয়ার সরকারের মিত্র লেবাননের গেরিলা সংগঠন হিজবুল্লাহর অবস্থান। খুব কম সময়ই ইসরাইল দামেস্কের আবাসিক এলাকায় আঘাত হেনেছে।

রোববার রাতে যে ভবনটিতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে সেখানে সিরিয়ার সরকারের এক উচ্চপদস্থ বাস করতেন। কাফ্‌র সৌসা নামে ওই এলাকার ভবনটিতে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা বাস করতেন।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘রাত ১২ টা ২২ মিনিটের দিকে ইসরাইলি শত্রুরা অধিকৃত গোলান মালভূমির দিক থেকে দামেস্কের আবাসিক এলাকাসহ এর আশেপাশের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে আকাশ পথে হামলা চালায়।’

প্রাথমিকভাবে ইসরাইলি হামলায় ৫ নিহত হয় ও ১৫ জন আহত হয়। নিহতদের মধ্যে একজন সিরীয় সৈন্যও ছিল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫ জনে।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানার প্রকাশিত এক ফুটেজ থেকে দেখা গেছে, হামলায় একটি ১০ তলা ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর নিচতলার কাঠামো ভেঙে পড়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ