২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দর্শকের গল্পে বাংলাঢোল প্রযোজিত বাংলাফ্লিক্স এক্সক্লুসিভ নাটক, অংশ নিন আপনিও

বৈশাখী নাটকের গল্প আহবান”
“দর্শকের গল্পে বাংলাঢোল প্রযোজিত বাংলাফ্লিক্স এক্সক্লুসিভ নাটক, অংশ নিন আপনিও”

বছর ঘুরে আবারও আসছে উৎসবের দিন, পহেলা বৈশাখ। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। এই আয়োজনে পিছিয়ে নেই দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল।
গান-নাটকে এবারও বর্ষবরণ করবে বাংলাঢোল। এবারের আয়োজনে সম্পৃক্ত হতে পারবেন আপনিও। একটি গল্প লিখে অংশ নিন প্রতিযোগিতায়, হোন নাটকের গল্পকার। আপনার পাঠানো গল্প থেকে তৈরি করা নাটকটি প্রচার হবে দেশের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স-এ। বিজয়ী হয়ে ছড়িয়ে দিন আপনার নাম, জিতে নিন পুরস্কার।

বাংলাঢোলের প্রযোজনায় নাটকটি তৈরি করবেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তো, আর দেরি কেন! দেশীয় কৃষ্টি-কালচার ও ঐতিহ্য তথা বৈশাখকে প্রাধান্য দিয়ে লিখুন একটি গল্প, আর পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়—  info@bangladhol.com

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ