এজিয়ান সাগরের তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ৭ শিশু সহ ১৮ শরণার্থীর মৃত্যু। এসময় উদ্ধার করা হয়েছে এক গর্ভবতী মহিলাসহ ২৭ জনকে।
স্থানীয় কোস্টগার্ড জানিয়েছে দেশটির আনাকালে ও ইজমির প্রদেশের উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের গন্তব্য ছিল গ্রীসের লেসবস। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট তায়ীপ এরদোগান এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন বিশ্বমানবতাকে জাগাতে একটি আয়লানের মৃত্যু যথেষ্ট নয়। তিনি আরো বলেন ‘সাইড লাইনে’ বসে মানবতার বিপর্যয় দেখার সময় নেই এখন। বর্তমানে ২০ লাখেরও বেশী শরণার্থী অবস্থান করছে দেশটিতে যাদের সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে।
পোস্টটি যতজন পড়েছেন : 17
























