১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তিশা-শুভকে ফারুকীর অভিনন্দন

কার্লোস সালেহ এর প্রযোজনায়  আজ ৬ মে শুক্রবার মু্ক্তি পাচ্ছে অনন্যা মামুনের পরিচালনায় বাণিজ্যিক সিনেমা ‘অস্তিত্ব’। এতে নায়ক শুভর বিপরীতে  নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিশা।

মোস্তফা সারোয়ার ফারুকী এ সিনেমাটিতে  অভিনয় করার জন্য তিশাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই অভিনন্দন জানান। তিনি লিখেছেন, ‘আজ শুক্রবার মুক্তি পাচ্ছে তিশার প্রথম নাচে-গানে ভরপুর ছবি (যদিও রনির মেন্টাল ওর শুট করা প্রথম নাচে-গানে ছবি)। ও বহুদিন ধরেই এই ঘরানার ছবির প্রস্তাব পেয়ে আসছিলো। তবে সে আসলে নিশ্চিত হতে চাচ্ছিলো ছবিতে তাকে প্রেজেন্ট করা হবে কিভাবে। অস্তিত্ব ছবির গান আর ট্রেলার দেখে আপনাদের মতো আমিও বুঝতে পেরেছি অনেক অপেক্ষার পর ও মোটামুটি ঠিকঠাক সিদ্ধান্তই নিয়েছে।‘

ফারুকী ছবিটি নিয়ে  লিখেছেন, ‘ছবিটা দেখি নাই, তবে তিশা মাঝে মাঝে যতটুকু শেয়ার করে তার থেকে বুঝতে পেরেছি ছবিটাতে নাচ গান থাকলেও একটা ভালো গল্পও আছে। আমি সবসময় বলি শক্তিশালী ইন্ডাস্ট্রি না থাকলে রাগী এক্সপেরিমেন্টেরও সুযোগ কমে আসে। তাই দলে বলে হলে যাই চলেন।’
নায়ক শুভর জন্য ফারুকী শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ এ যুগের অভিনেতা। আমার এক প্রকার ভাই ব্রাদার বলতে পারেন । তার জন্য শুভ কামনা । এই ছবির চিত্রনাট্য টিমে আছেন আরেক ভাই ব্রাদার সোমেশ্বর অলি। শুভ কামনা তার জন্যও ।’সিনেমাটি আজ ঢাকার ১৮ টি সিনেমা হল হল দেশের বিভিন্ন হলে প্রদর্শন হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ